weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

প্রকাশ :

হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি, দুটি সুইচ গিয়ার, দুটি দা ও একটি হাতুড়ি জব্দ করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে হাজারীবাগের সেকশন বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় হাজারীবাগ থানা-পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. সাগর ওরফে বুলেট (২০), মো. রবিউল সানি (২০), মো. বাপ্পী (২৫), জীবন ওরফে হৃদয় (২১), মো. আকাশ ওরফে রানা (২৮), মো. ইমন হোসেন (২২) ও মো. মারুফ (২৮)। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘সোমবার রাতে গোপন সংবাদে জানা যায়, হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধ সংলগ্ন শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্কুল অ্যান্ড কলেজের সামনে কিছু দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে থানা-পুলিশ ও সেনাবাহিনী সেখানে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানকালে পালানোর সময় সাত জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাত চার-পাঁচ জন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার সাত জনসহ অজ্ঞাত চার-পাঁচ জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা করা হয়েছে।’

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হাজারীবাগ, মোহাম্মদপুর এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের মধ্যে সাগর, রবিউল, বাপ্পী ও আকাশের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, হত্যা চেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ