weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ : তদন্ত কমিটি গঠন

প্রকাশ :

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ : তদন্ত কমিটি গঠন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্সের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগের দিন মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকাল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা ছিল।

এদিকে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, প্রাইম ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী সচিবালয় ভবন ঘেরাও করেন। একপর্যায়ে তারা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কেউ কেউ দেওয়াল বেয়েও উঠতে চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ নয় দফা দাবিতে তারা আন্দোলন করছেন। তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ