weather ২৯.৬১ o সে. আদ্রতা ৬৮% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনিসুল সালমান পলক শমসের মবিন ৪ দিনের রিমান্ডে

প্রকাশ :

আনিসুল সালমান পলক শমসের মবিন ৪ দিনের রিমান্ডে

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক যাত্রাবাড়ী থানার মো. পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হাসান তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রিমান্ড শুনানির জন্য এ চারজনকে সোমবার সকালে কারাগার থেকে আদালতে আনা হয়। 

এদিন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অংশ নেন পারভেজ মিয়া। বিকালে আসামিদের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। কিছুক্ষণ পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় গত (২৯ অক্টোবর) মামলাটি করেন নিহতের মা কানীছ ফাতেমা। 

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন