weather ২৪.৫১ o সে. আদ্রতা ৮৫% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ‘সেভ দ্য চিলড্রেন’র প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা

প্রকাশ :

নারায়ণগঞ্জে ‘সেভ দ্য চিলড্রেন’র প্রকল্প পরিচালককে গলা কেটে হত্যা

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেভ দ্য চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়ের (৬২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন।

উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা লাশ দেখতে পাই।

তিনি আরো বলেন, বন্দর উপজেলা থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় এসে কাজ করতেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তিনি বাসায় এসেছিলেন। পরে আবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি চলে যান। এ ছাড়া আর কেউ বাসায় এসেছিলেন কিনা জানা নেই।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ