weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত দুপুরে

প্রকাশ :

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত দুপুরে

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
টঙ্গীর তুরাগ নদের তীরে দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হবে। এদিন ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এবারের ইজতেমার শেষ দিনের কর্মসূচি।

বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মোরসালিন। তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। রবিবার বেলা ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রবিবার সকাল সাড়ে ৯টায় ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন। যার বাংলা তরজমা করেনন মাওলানা মুনির বিন ইউসুফ। 

হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর ১২টার মধ্যেই আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। তিনি হলেন, ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে।

এদিকে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এরইমধ্যে টঙ্গীর ইজতেমার ময়দানে লোকজন আসতে শুরু করেছেন। এর আগে শনিবার গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে, সচল আছে, গাড়ি ঠিকমতো চলছে। 

এ অবস্থা আমরা আখেরি মোনাজাতের দিন পর্যন্ত রাখতে চাই। আমরা জনজীবনকে সচল রাখতে চাই, রাস্তা যানজট মুক্ত রাখতে চাই। আমরা এবারো রাস্তাগুলো খালি রাখতে চাই। রাস্তায় কোনো মানুষ বসবে না, দাঁড়াবে না। মোনাজাতের দিন যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে টঙ্গীর সকল সড়ক এবং মহাসড়কে।

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ইজতেমার (সাদপন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার ইজতেমা শেষ হয় ৫ ফেব্রুয়ারি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ