weather ২৬.০৬ o সে. আদ্রতা ৭৫% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলমের শ্যালকের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ :

এস আলমের শ্যালকের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
আলোচিত ব্যবসায়ী মো. সাইফুল আলমের (এস আলম) শ্যালক গাজীপুরের আরমান্ডা স্পিনিং মিলসের মালিক ও কমার্স ব্যাংকের পরিচালক মোহাম্মদ আরশেদের স্ত্রী জেসমিন আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, এস আলমের শ্যালক মো. আরশেদের বিরুদ্ধে এস আলম লুটকৃত কয়েক হাজার কোটি টাকা তার হেফাজতে স্থানান্তরপূর্বক তার ও তার স্ত্রী জেসমিন আরশেদের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

জেসমিন আরশেদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২),৪(৩) ধারায় অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে মর্মে প্রতীয়মান হয়। জেসমিন আরশেদ দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এ মূহূর্তে তিনি পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ধ্বংসসহ অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।





পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন