weather ২৫.৯৮ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহানগরীতে উল্টোপথে যান ও অননুমোদিত সড়কে রিকশা চলাচল বন্ধে ডিএমপির নির্দেশনা

প্রকাশ :

মহানগরীতে উল্টোপথে যান ও অননুমোদিত সড়কে রিকশা চলাচল বন্ধে ডিএমপির নির্দেশনা

ডিএমপি লোগো

সিনিয়র রিপোর্টার
ঢাকা মহানগরীতে যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
ডিএমপি জানায়, প্রায়ই রিকশা ও ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে উল্টোপথে চলাচল করে, যা যানজটের পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে যাত্রীরাই রিকশা চালকদের উল্টোপথে চলতে উৎসাহিত করেন। রাজধানীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে রিকশার অনুমোদন নেই, সেসব সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়।  
 
এছাড়া মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। উল্টোপথে চলাচলের ফলে শুধু যানজটই বৃদ্ধি পায় না, বরং ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে, যা সরকারি কাজে বাধা প্রদান এবং ফৌজদারি অপরাধের শামিল।  
 
এমনকি সরকারি যানবাহন এবং বিভিন্ন পেশাজীবী পরিচয়সংবলিত যানবাহনও উল্টোপথে চলাচল ও সড়কে অবৈধ পার্কিংয়ের মাধ্যমে যানজট সৃষ্টি করছে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের উল্টোপথে চলাচলের কারণে গ্রেফতার ও আদালতে পাঠানোর ঘটনাও ঘটেছে।  
 
এমতাবস্থায়, রিকশা, মোটরসাইকেল, সিএনজি চালকসহ সব যানবাহন চালকদের উল্টোপথে চলাচল না করার নির্দেশ দিয়েছে ডিএমপি। যাত্রীদেরও ঝুঁকিপূর্ণ যানবাহনে ভ্রমণ না করা এবং চালকদের অননুমোদিত সড়কে প্রবেশে উৎসাহিত না করার অনুরোধ করা হয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে অযাচিত বাকবিতণ্ডা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।  
 
ডিএমপি হুঁশিয়ারি দিয়েছে, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র