weather ২৫.৯৮ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক

প্রকাশ :

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও তার স্ত্রী মিসেস তাহেরা খাদিজার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।


এদিন বিকালে ব্রিফিংয়ে আক্তার হোসেন বলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেলের নামে ৫ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৭৭০ টাকার মূল্যের সম্পদ পাওয়া যায়। এরমধ্যে ৩ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৭৫০ টাকার কোনও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি। যা তিনি ক্ষমতার অপব্যবহার করে ও অসাধু উপায়ে অর্জন করেছেন।


এছাড়াও জাহিদ আহসান রাসেল পাঁচটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৭ কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৮২৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অপরাধে জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।


অন্যদিকে জাহিদ আহসান রাসেলের ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী মিসেস তাহেরা খাদিজা বৈধ আয়ের চেয়ে ২০ লাখ ৩৬ হাজার ৫২২ টাকার সম্পদ বেশি পাওয়া যায়। যার কোনও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি। তার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।






পিপলসনিউজ/এসসি


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র