weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধের মামলা: ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার

প্রকাশ :

মানবতাবিরোধী অপরাধের মামলা: ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (ক্রাইম অ্যান্ড অপস্) এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে শৈলেন চাকমা বলেন, ‘বিষয়টি বিস্তারিতভাবে আমরা বৃহস্পতিবার রাতে জানতে পারি। এর আগে পুলিশের সদর দপ্তর থেকে আমাদের একটি বার্তা দেওয়া হয়। এতে জানানো হয়, গাজীপুরের ডিবি পুলিশের সাবেক পরিদর্শক শফিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১–এ সোপর্দ করা হয়েছে।’
ভাঙ্গায় যোগদানের আগে শফিকুল ইসলাম হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছিল। গাজীপুরে তিনি ডিবি পুলিশের পরিদর্শক হিসেবে কাজ করেছেন।

শৈলেন চাকমা আরো বলেন, ‘কোন মামলায় তাকে (শফিকুল ইসলাম) গ্রেপ্তার করা হয়েছে, তা আমরা জানতে পারিনি। তবে তার পরিচয় গাজীপুরের ডিবির পরিদর্শক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেহেতু মামলাটি গাজীপুরে কোনো থানায় দায়ের করা হয়ে থাকতে পারে।’

এর আগে গত বুধবার রাত আটটার দিকে ভাঙ্গা থানা থেকে ওসি শফিকুল ইসলামকে আটক করে নিয়ে যান ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যারা। বুধবার রাত আটটার পর থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ভাঙ্গার ওসির অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত ধারণা সাংবাদিকদের দিতে পারেননি জেলা পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা। বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা সভায় তিনি অনুপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, শফিকুল ইসলামকে বুধবার রাতে ঢাকার ডিবি পুলিশ আটক করে। পরে বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১–এ সোপর্দ করা হয়। পরে আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ