weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে থেকে রেকর্ড গড়লেন পোপ ফ্রান্সিস

প্রকাশ :

হাসপাতালে থেকে রেকর্ড গড়লেন পোপ ফ্রান্সিস

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
এক মাস ধরে হাসপাতালে শুয়ে রেকর্ড গড়লেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে ১২ বছর পূর্ণ করলেন তিনি। ভ্যাটিকান জানিয়েছে, পোপের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে।  শ্বাসকষ্ট ও বয়সজনিত সমস্যার কারণে গত ১৪ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি আছেন পোপ।

প্রথমদিকে পোপের শারীরিক অবস্থার অবনিত ঘটেছিল। শ্বাসযন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা দুই ফুসফুসেই ছড়িয়ে যায় এবং তার শ্বাসকষ্ট বাড়ে। তবে মার্চের শুরুতেই ভ্যাটিকানের তরফে এক বিবৃতিতে জানানো হয়, পোপ স্থিতিশীল। 

পোপ ষোড়শ বেনেডিক্ট ২০১৩ সালে স্বাস্থ্যের অবনতির কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তার পদত্যাগ ছিল ঐতিহাসিক। ৬০০ বছরের ইতিহাসে তা ছিল নজিরবিহীন এবং সেবার পোপ কনক্লেভ স্বাভাবিকের চেয়ে ১৫ দিন আগে শুরু হয়। পাঁচ দফা ভোটের পর পোপ ফ্রান্সিস তার উত্তরসূরি নির্বাচিত হন। সেটিই প্রথম বার, যখন একজন সাবেক এবং একজন বর্তমান পোপ ভ্যাটিকানে একসঙ্গে বসবাস করেছিলেন।

তারপরই পোপ ফ্রান্সিস নতুন পোপ হিসেবে ওই আসনে বসেন। পোপ ফ্রান্সিসের বয়স এখন ৮৮। এর আগেও শারীরিক অসুস্থতার কারণে তিনি হুইল চেয়ার ব্যবহার করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ