weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরের বদলে চার্জশিটে বিচারকের নাম, তোলপাড়!

প্রকাশ :

চোরের বদলে চার্জশিটে বিচারকের নাম, তোলপাড়!

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদে চুরির মামলায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারির নির্দেশ দেন এক বিচারক। কিন্তু অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে ওয়ারেন্টে ‘ভুলবশত’ সেই বিচারকের নাম উল্লেখ করেন এক পুলিশ সদস্য। এই ঘটনায় সেই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, বিচারক ওয়ারেন্টে নিজের নাম দেখে হতবাক হন। তিনি এই ‘গুরুতর’ ভুলের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

ফিরোজাবাদ উত্তর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক বানোয়ারি লাল অভিযুক্ত রাজকুমারের পরিবর্তে বিচারক নাগমা খানের নাম ওয়ারেন্টে উল্লেখ করেন, যিনি সেই রাজকুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করেছিলেন।

পুলিশের রিপোর্টে বলা হয়, ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে ‘অভিযুক্ত’কে নির্ধারিত স্থানে পাওয়া যায়নি। এই ভুল ধরা পড়ার পর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) সৌরভ। তিনি জানান, উপ-পরিদর্শককে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং এই ‘গুরুতর’ ভুলের কারণ নির্ধারণে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ