weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রকাশ :

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২

ছবি : সংগৃহীত

নোয়াখালি প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন— উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মো. সজিব হোসেন (১৮) ও কেন্দুরবাগ গ্রামের সাকিব হোসেন (২০)।

বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া চারটার দিকে উপজেলার নাজিরপুর গ্রামের নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বালুভর্তি একটি ট্রাক লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাচ্ছিল। এ সময় দ্রুতগামী ট্রাকটি নোয়াখালী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বালু ভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভোর পাঁচটার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিবকে ট্রাক কেটে বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ