weather ২৬.৬১ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

প্রকাশ :

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ছবি : সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই তথ্য নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), জহর আলীর মেয়ে আয়েশা বেগম (৩০) ও পিকআপের হেলপার মুন্সীগঞ্জের সিরাজদী এলাকার রহিম মিয়া।

আহত যাত্রীদের বরাতে ওসি জানান, ঢাকা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

পিকআপটিতে বাসাবাড়ির আসবাবপত্রের পাশাপাশি ১৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হন। আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ