weather ২৬.৬৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে ট্রাক-বাস-ভ্যানের সংঘর্ষে নিহত ২১

প্রকাশ :

মেক্সিকোতে ট্রাক-বাস-ভ্যানের সংঘর্ষে নিহত ২১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। বিবিসি লিখেছে, বুধবার (১৪ মে) সকালে পুয়েব্লা রাজ্যের কুয়াকনোপালান ও ওয়াহাকা মহাসড়কে তিনটি বাহনের সংঘর্ষ ঘটে বলে স্থানীয় সরকার কর্মকর্তা স্যামুয়েল অ্যাগুইলার পালা জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরো তিনজন মারা যান।

পালা এক্স পোস্টে লিখেছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্যাংকার ট্রাক, একটি বাস ও একটি ভ্যানের মধ্যে ওই সংঘর্ষ ঘটে। মেক্সিকান সংবাদপত্র লা জোরনাডা জানায়, সিমেন্টবাহী ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

বিপরীত লেনে যাওয়ার সময় ট্রাকটির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে, তারপর একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি নিচের খাদে পড়ে গেলে তাতে আগুন ধরে যায়।

স্থানীয় এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, খাদ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এবং রাস্তার রেলিংয়ের একটি বড় অংশ চুরমার হয়ে গেছে। তবে এই ভিডিওর সত্যতা বিবিসি যাচাই করতে পারেনি।

বিবিসি লিখেছে, সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর মহাসড়কে বেশ কয়েকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোর তাবাস্কোতে এক বাস দুর্ঘটনায় কয়েক ডজন মানুষ মারা যান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ