weather ২৮.৩৮ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক কলাগাছে ১৪ মোচা, দেখতে উৎসুক মানুষের ভিড়

প্রকাশ :

এক কলাগাছে ১৪ মোচা, দেখতে উৎসুক মানুষের ভিড়

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি কলাগাছে ১৪টি মোচা বের হয়েছে। আবার প্রতিটি থোড় থেকে কলাও জন্ম হচ্ছে। এসব মোচা দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। 

ভিড় ঠেকাতে কলাগাছের পাশে জাল দিয়ে বেড়া তৈরি করা হয়েছে। টানানো হয়েছে লাল নিশানা। ঘটনাটি শেখরনগর ইউনিয়নের শেখরনগর দক্ষিণ হাটী গ্রামে। কলাবাগানের মালিক ময়না মজুমদার।

জানা গেছে, চার দিন আগে এ অদ্ভুত কলাগাছ দেখেন পাশের বাড়ির রতন মন্ডল। পরে এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এখন সব সময় এ গাছ দেখতে মানুষের ভিড় লেগেই আছে। কেউ একনজর দেখতে এসেছেন, কেউবা ছবি তোলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করছেন। 

ঘটনাস্থলে আসা কয়েকজন জানান, এমন ঘটনা আগে দেখেননি। তবে মাঝেমধ্যে এসব খবর শোনা যায়। এটি নিছক আল্লাহ তায়ালার কুদরত বলে তারা মনে করছে। এর মধ্যে একজন বলেন, আমি ছোটবেলায় এক কলাগাছে দুই-তিনটি মোচা হতে দেখেছি। কিন্তু ১৪-১৫টি থোড়, এটি একটি বিরল ঘটনা। আবার প্রতিটি মোচা থেকে কলাও বের হচ্ছে।

শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক প্রকাশ সরকার বলেন, আমার বাড়ির ঠিক পশ্চিম পাশে একটি কলাগাছের ছড়ায় অনেক মোচা বের হয়ে আবার তা থেকে কলাও হচ্ছে। আমি এটিকে সৃষ্টিকর্তার কুদরত বলেই মনে করি।

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, এটি একটি ব্যতিক্রম বিষয়। প্রকৃতিতে এমন ঘটনা মাঝেমধ্যে ঘটে। এগুলো নিয়ে এত উৎসাহী হওয়ার কিছু নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ