weather ২৮.৩৮ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশ :

বাসের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা ও ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ জুন) বিকাল চারটার দিকে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন কিশোরগঞ্জের ইটনা থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) ও তার তিন বছর বয়সী ছেলে মো. শায়ান এবং একই উপজেলার কৃষ্টপুর থানা এলাকার আবুল কালামের ছেলে মো. তহিদুল্লাহ মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কিশোরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় গাজীপুর যাওয়ার পথে কাপাসিয়ার জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় তিনিও মারা যান।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কুমার দাস বলেন, দুজনকে হাসপাতালে মৃত আনা হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

কাপাসিয়া থানার উপপরিদর্শক সোহাগ হোসেন বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ