weather ২৮.৪৭ o সে. আদ্রতা ৬৬% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল-ইরান সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে আয়াতুল্লাহ খামেনি

প্রকাশ :

ইসরায়েল-ইরান সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে আয়াতুল্লাহ খামেনি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে। রবিবার (৬ জুলাই) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আশুরার শিয়া উৎসবের একদিন আগে শনিবার (৫ জুলাই) একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছেন খামেনি। 

১৩ জুন শুরু হওয়া ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের সময় সর্বশেষ খামেনির একটি রেকর্ড করা ভাষণ শোনা যায়। যে সংঘাতে ইরানের শীর্ষ কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন।

সে সময় ইসরায়েল কোনো কারণ ছাড়াই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে আকস্মিক আক্রমণ শুরু করে, যার পর ইরান ইসরাইলকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়ে প্রতিশোধ নেয়।
 
ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময়, খামেনি তিনটি ভিডিও বার্তায় টিভিতে উপস্থিত হয়েছিলেন এবং জল্পনা ছিল যে, তিনি একটি বাঙ্কারে লুকিয়ে আছেন। এদিকে, শনিবার ওই অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি খামেনির উপস্থিতিকে দেখানো হলো। যেখানে টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আনন্দ প্রকাশ পায় ফুটেজে। 

এ সময় খামেনিকে সিনিয়র ধর্মীয় নেতা মাহমুদ করিমির দিকে ফিরে ‘হে ইরান, জাতীয় সঙ্গীত গাও’ বলে উৎসাহিত করতে দেখা গেছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় দেশাত্মবোধক গানটি বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ভিডিও ক্লিপটি তেহরানের ইমাম খোমেনি মসজিদে চিত্রায়িত করা হয়েছে, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা হয়েছে। অন্যদিকে, ইরানি টিভি জনগণকে খামেনির জনসাধারণের সামনে আসার প্রতিক্রিয়া জানিয়ে ভিডিও পাঠানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে।

এর আগে ২৬ জুন, রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত পূর্ব-রেকর্ড করা ভাষণে খামেনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।

ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাতের পর ট্রাম্পের আহ্বানে যুদ্ধবিরতি হয়।  

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ