weather ২৮.৪৭ o সে. আদ্রতা ৬৬% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে হত্যার মামলা ডিবিতে স্থানান্তর

প্রকাশ :

মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে হত্যার মামলা ডিবিতে স্থানান্তর

রোকসানা বেগম রুবি, ছেলে রাসেল ও মেয়ে জোনাকি, ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মুরাদনগরের কড়ইবাড়ী এলাকায় মা ও ছেলেমেয়েকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় স্থানান্তর করা হয়েছে। 

কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে সোমবার (৭ জুলাই) রাতে মামলার প্রয়োজনীয় কাগজপত্র ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মামলার কাগজপত্র আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা মামলার তদন্ত কাজের পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।

এর আগে বৃহস্পতিবার সকালে মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামে মাদক ব্যবসা ও একটি মোবাইল চুরির বিরোধ নিয়ে মব তৈরি করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়।

নিহতরা হচ্ছেন, রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল। এ সময় গুরুতর আহত হন রুবির মেয়ে রুমা আক্তার। সে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতের মেয়ে রিক্তা আক্তার বাদী ৩৮ জনকে এজহার নামীয় এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এতে ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করা হয়। 

মামলায় র‍্যাব এবং সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত  আট জনকে গ্রেপ্তার করেছে। আসামিরা হলেন, কড়ইবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (মেম্বার), রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল, আকাশ, নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ। তাদের রিমাণ্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে আজ আদালত আদেশ দিতে পারেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের রিমান্ড মঞ্জুর হলে ডিবি পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ