weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে খুনের অভিযোগ

প্রকাশ :

তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে খুনের অভিযোগ

ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি
যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের ষষ্ঠীতলা এলাকায় এই ঘটনা ঘটে।

পরিবারের দাবি, কৌশলে ফোন করে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহত বিপুল যশোর শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে। তিনি এসিআই গ্রুপের ডিপোর শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতের বাবা আখতার হোসেন জানান, হামলাকারী শহরের ষষ্ঠিতলা এলাকার বাপ্পী বিপুলের বন্ধু ছিলেন। বাপ্পী মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। এরপর সুমাইয়া বিপুলের সঙ্গে সম্পর্ক করে বিয়ে করেন। এতে বাপ্পী ক্ষিপ্ত হয় এবং বিপুল ও সুমাইয়াকে হত্যার হুমকি দেন। এরপর বিভিন্ন সময় বাড়ির সামনে বোমাবাজির ঘটনাও ঘটায়।

তিনি জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। শনিবার কৌশলে অন্য লোককে দিয়ে ফোন করে ডেকে নিয়ে বিপুলকে কুপিয়ে জখম করেন বাপ্পী ও তার সহযোগীরা। স্থানীয়রা বিপুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার কিছু সময় পর তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানোর পর তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এ চিকিৎসক।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। হামলাকারীর তথ্য নিয়ে অভিযান শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ