weather ২৮.৪৭ o সে. আদ্রতা ৬৬% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে বাসের ধাক্কায় উপজেলা জামায়াতের আমির নিহত

প্রকাশ :

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে বাসের ধাক্কায় উপজেলা জামায়াতের আমির নিহত

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদ। তিনি দাকোপের চালনা বিল্লালিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও একই মাদ্রাসার শিক্ষক ছিলেন।

শুক্রবার (১৮ জুলাই) রাত তিনটার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের বহরে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় আনিসুর রহমান ও মো. কামাল হোসেন নামের আরো দু’জন আহত হন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান।

খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে বাসে তারা রওনা দেন। রাত তিনটার দিকে ভাঙ্গায় তাদের গাড়িবহর যাত্রা বিরতিতে ছিল। আবু সাঈদ বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি বাস তাকে ধাক্কা দিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ