weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশ :

ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাজনিম জ্যোতির (৩২) লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের বাঁশপত্তি এলাকার বিলের মাঝখান থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত জ্যোতি মনি ট্রেডিং করপোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন। তিনি গত রবিবার টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিট করতে যান। বৃষ্টির পানিতে রাস্তা ও ড্রেন পানিতে তলিয়ে যায়। এ সময় তিনি ড্রেনে পড়ে তলিয়ে যান।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, দুর্ঘটনাস্থলের ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং প্রবল বর্ষণের কারণে পুরোপুরি পানিতে ডুবে ছিল। আজ সকাল সাড়ে ৯টার দিক ডুবুরি দল জ্যোতির লাশ উদ্ধার করে। তার লাশ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ চালিয়েছি। সকালে বিল থেকে ওই নারীকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ