weather ২৮.৩২ o সে. আদ্রতা ৬৪% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ নিহত ৩

প্রকাশ :

আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

সাভার প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় লড়িচাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরই তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

নিহতরা হলেন রিকশার যাত্রী ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০), নূরজাহান (২৪) ও তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪)। তারা সবাই আশুলিয়ার বলিভদ্র এলাকায় থাকতেন। আহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিকে থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় সামনের দিক থেকে একটি লরি এলে রিকশাটি রাস্তার পাশে পানি থাকায় মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে রিকশাটি গর্তে পড়ে গেলে রিকশাচালকসহ যাত্রীরা লরির পেছনের চাকার নিচে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিল চালক। পরে সড়কের গর্তে পড়ে রিকশাটি উল্টে গেলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ