weather ২৮.৩২ o সে. আদ্রতা ৬৪% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

প্রকাশ :

মধ্যরাতে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বাঁধের সবকটি ‘স্পিলওয়ে গেট’ খুলে দেওয়া হয়েছে বলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানিয়েছেন।

এর আগে এদিন বিকালে এক বিশেষ ঘোষণায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে জানানো হয়, যে কোনো সময় স্পিলওয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হতে পারে। কর্ণফুলী নদী তীরবর্তী জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে।

মাহমুদ হাসান বলেন, কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই লেকে ১০৮ দশমিক ১৩ ফুট পানি রয়েছে। হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে। কর্ণফুলী অববাহিকায় হ্রদের পানির শেষ গন্তব্য বঙ্গোপসাগর।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ