weather ২৮.৪৭ o সে. আদ্রতা ৬৬% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিল ইসরায়েলি মন্ত্রিসভা

প্রকাশ :

গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিল ইসরায়েলি মন্ত্রিসভা

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকা পুরোপুরি দখলের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুক্রবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচটি শর্ত দেবে, তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো— হামাসকে নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা ৫০ জিম্মিকে ফেরত আনা (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা), গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়; বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর। 

এর আগে, বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান শেষ হলে গাজার শাসন এমন একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, যারা ইসরায়েল ধ্বংসে উৎসাহী নয়। তবে কারা এই প্রশাসন পরিচালনা করবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা জানাননি তিনি।

নেতানিয়াহু আরো বলেন, আমরা হামাসকে উৎখাত করতে চাই; কিন্তু গাজা নিজেদের কাছে রাখতে চাই না। আমরা একটি নিরাপত্তা বেষ্টনী চাই, তবে শাসন নয়। এমন আরব শক্তির হাতে গাজা দিতে চাই, যারা সঠিকভাবে শাসন করতে পারবে এবং আমাদের জন্য হুমকি হবে না।

এদিকে, বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এই পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেন, এটি মানে আরও যুদ্ধ, আরো জিম্মির মৃত্যু এবং বিপুল অর্থের অপচয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ