weather ২৮.৩২ o সে. আদ্রতা ৬৪% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও

প্রকাশ :

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইকবাল হোসেন নামের ওই চিকিৎসকের সাহায্য চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই সময় তার মুখে রক্ত দেখা যায়।

৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে চিকিৎসককে বলতে শোনা যায়, ‘আমি ডাক্তার ইকবাল। বাকলিয়ায় পুরাতন চারতলায় আছি। আমাকে…বিএনপির হারুন; ওদেরকে সন্ত্রাসীদেরকে টাকা দিই নাই বলে আমাকে মারছে, আমাকে মারার জন্য খুঁজতেছে। আমি লুকাই আছি একটা ঘরের মধ্যে। ৯৯৯-এ ফোন দিয়েছি। ২০-৩০ মিনিট হয়ে গেছে ওরা আসতেছে না। আমার ভাগনে-ভাগনিকে নিয়ে গেছে। আমাকে বাঁচান ভাই।’

পুলিশ সূত্র জানায়, ভিডিওতে থাকা ওই ব্যক্তি চট্টগ্রাম নগরের ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক ইকবাল হোসেন (৩৮)। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় নগরের বাকলিয়া এলাকার পুরাতন চারতলা এলাকার। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, বাকলিয়া থানার নুর বেগম জামে মসজিদের পাশে চিকিৎসক ইকবাল হোসেন একটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন। দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করেন বলে জানা যায়। চাঁদা না দেওয়ায় স্থানীয় প্রভাবশালীরা তাকে মারধর করেন।

চিকিৎসক ইকবাল হোসেন দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে মঙ্গলবারের হামলা হয়েছে। তাকে পুলিশ এসে উদ্ধার করেন।

জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘বিএনপির নেতা জড়িত থাকার কিছু আমরা পাইনি। নিয়মবহির্ভূত ভবন নির্মাণ নিয়ে বৈঠকে অপর পক্ষের সঙ্গে হাতাহাতি হয়েছে। তিনি (চিকিৎসক) বর্তমানে চিকিৎসাধীন আছেন।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ