weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় জেলের জালে ধরা বিরল প্রজাতির ‘শজারু মাছ’

প্রকাশ :

কুয়াকাটায় জেলের জালে ধরা বিরল প্রজাতির ‘শজারু মাছ’

ছবি : সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি পাফারফিশ। স্থানীয়ভাবে মাছটি ‘শজারু মাছ’ বা ‘তিলক পটকা মাছ’ নামে পরিচিত।

গত শুক্রবার কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় জেলে বেল্লাল মাঝির জালে মাছটি ধরা পড়ে। রবিবার সন্ধ্যায় তিনি মাছটিকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যান। মাছটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে। তবে মাছটি কেনার জন্য কেউ আগ্রহ দেখাননি। এ কারণে জেলে মাছটি আড়তেই ফেলে রেখে যান। মাছটির ওজন প্রায় সাড়ে তিন কেজি। শরীরজুড়ে ছোট ছোট তিলের মতো দাগ ও কাঁটা আছে।

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মো. কামাল হোসেন বলেন, ‘এমন মাছ আমি জীবনে প্রথম দেখলাম। ফুলে থাকা আর কাঁটাওয়ালা শরীর দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম।’

স্থানীয় জেলেদের ভাষ্য, আগে কখনো এমন মাছ দেখেননি তারা। অচেনা মাছটি দেখতে গ্রামের অনেকে ভিড় করেন।

স্থানীয় চা-দোকানদার মো. সোহরাব হোসেন বলেন, এই মাছ খাওয়া যায় কিনা, তা তারা জানেন না। অনেকে বলছেন, এটা নাকি বিরল প্রজাতির মাছ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ও সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞ কামরুল ইসলাম বলেন, পাফারফিশ কোনো নির্দিষ্ট প্রজাতির নাম নয়, বরং এটি একটি বৃহৎ পরিবারের মাছের সাধারণ নাম। এই পরিবারে দুই শতাধিক প্রজাতি আছে। বঙ্গোপসাগরে ধরা পড়া মাছটি ‘Diodontidae’ পরিবারের অন্তর্ভুক্ত। সাধারণত এসব মাছ সামুদ্রিক এবং বাংলাদেশে এর কয়েকটি প্রজাতি পাওয়া যায়। জাপানে কিছু প্রজাতির পাফারফিশ খাওয়া হলেও বিষাক্ত থলি অত্যন্ত সতর্কতার সঙ্গে ফেলে দেওয়া হয়। এই মাছের শরীরে টেট্রোডোটক্সিন নামের বিষ থাকে, যা প্রাণঘাতী। এ মাছ খাওয়া উচিত নয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ