weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫

প্রকাশ :

পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় সেনাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে বেলুচিস্তান প্রদেশে একটি রাজনৈতিক র‍্যালিতে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেলুচিস্তানের দুই কর্মকর্তা জানিয়েছেন, কোয়েটার একটি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশে বহু মানুষ সমবেত হয়েছিল।

এ সময় পার্কিং লটে বিস্ফোরণ ঘটলে ১৪ জন নিহত ও বহু আহত হন। আহতদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

জানা গেছে, দলটির প্রধান আখতার মেঙ্গাল কোয়েটার সমাবেশে বক্তব্য শেষ করে চলে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি 'নিরাপদে' আছেন বলে জানিয়েছেন।

এদিকে বেলুচিস্তানের পৃথক আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। ঊর্ধ্বতন এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ইরানের সীমান্তবর্তী জেলা দিয়ে যাওয়ার সময় বাড়িতে তৈরি বোমা বিস্ফোরণে আধাসামরিক বাহিনীর পাঁচ সদস্য নিহত হন। তবে এই হামলার দায় শিকার করেনি কোনো গোষ্ঠী। 

অন্যদিকে মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার বান্নুতে একটি আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় ছয় সেনা নিহত হয়েছেন।

সেখানকার এক কর্মকর্তা জানিয়েছেন, সেনা ক্যাম্পে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে গেটে ঢুকে পড়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী। পরে আরো পাঁচ জন্য হামলাকারী সেখানে প্রবেশ করে। নিরাপত্তাবাহিনীর গুলিতে ছয় হামলাকারী নিহত হলে ১২ ঘণ্টা ধরে চলা গোলাগুলি শেষ। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান।

বেলুচিস্তান ছাড়াও খাইবার পাখতুনখোয়াতেও সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৪ সালে ৩৮৩ সেনা ও ৯২৫ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ