weather ২৮.৫৭ o সে. আদ্রতা ৬০% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি

প্রকাশ :

ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে রিট করা ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

অভিযুক্ত আলী হুসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী।

জানা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করা ‘অপরাজেয় ৭১, অদম্য-২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দেন আলী হুসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহমিদার ছবি পোস্ট করে হুসেন লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত। (কেউ এইসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না, যে একে সাপোর্ট করবে উপরের কথাটা তার জন্যও প্রযোজ্য।’

অভিযোগ উঠেছে, আলি হুসেন নামে ওই শিক্ষার্থী নাকি ইসলামী ছাত্রশিবিরের কর্মী। তবে শিবির সমর্থিত ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বিষয়টি অস্বীকার করেছেন। একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদও তার শাস্তি দাবি করেছেন।

উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত  সর্বোচ্চ শাস্তি। তার শ্রেণি রোল ৫৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২০২১২৭৬৮। একইসঙ্গে আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ