weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুর দুইটার মধ্যে জাকসুর ফল ঘোষণা হবে: ইসির সদস্য সচিব

প্রকাশ :

দুপুর দুইটার মধ্যে জাকসুর ফল ঘোষণা হবে: ইসির সদস্য সচিব

ছবি : সংগৃহীত

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে তিন দিন ধরে। এখনো ঘোষণা হয়নি ফল।

নির্বাচনের ফল প্রকাশ কখন হতে পারে এ বিষয়ে জানতে চাইলে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আশা করছি আজ দুপুর ২টার মধ্যেই ফল ঘোষণা সম্ভব হবে।’

জানা গেছে, ইতোমধ্যে ১৫ হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে আরো ছয়টি হল। ১৫ হলের অনানুষ্ঠানিক ফলে জাকসুর ২৫ পদের ২১টিতেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট' প্যানেল‌। 

ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক— এই চারটি পদে অন্যরা এগিয়ে রয়েছেন।

ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহর চেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় ছিল। কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করায় ভোটগ্রহণ কিছুটা পিছিয়ে যায়। এরপর শুরু হয় ভোট গণনা। তবে তিন দিনেও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ