weather ২৮.৩৮ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাফনের আগে নড়ে ওঠা নবজাতকের হাসপাতালে মৃত্যু

প্রকাশ :

দাফনের আগে নড়ে ওঠা নবজাতকের হাসপাতালে মৃত্যু

ছবি : সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর কবরস্থানে দাফনের উদ্দেশে নিয়ে আসা নবজাতক নড়ে উঠেছিল। নবজাতকটি প্রায় আট ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নবজাতকটি মারা যায়।

চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক যুবক একটি নবজাতককে বাক্সবন্দী করে মৃত বলে কবরস্থানে দাফনের জন্য দিয়ে যান। কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তি বাক্স খুলে দেখেন, নবজাতকটি জীবিত। পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় তাকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটির ওজন ছিল ৮০০ গ্রাম। তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়। অনেক পরিবার তার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করে হাসপাতালে আসে। শেষ পর্যন্ত শাহীন নামের এক ব্যক্তি নবজাতকটির দায়িত্ব নেন।

পৌর কবরস্থানের দায়িত্বে থাকা শাহাজাহান মিয়াজী বলেন, রবিবার জোহরের নামাজ শেষে আমার কক্ষের সামনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নবজাতকটি মৃত বলে বাক্সবন্দী অবস্থায় দাফনের জন্য রেখে যান। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে চেক শার্ট ছিল। পরে আমরা নবজাতকটিকে দাফনের জন্য কবরস্থানের ভেতরে নিয়ে যাই। সেখানে গিয়ে দেখা যায় সে জীবিত।

ফেমাস স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইউনুস উল্যা বলেন, নবজাতকটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে আনা হলে বিনা খরচে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রাত ৯টার দিকে সে মারা যায়। স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সহযোগিতায় রাত আড়াইটায় তাকে দাফন করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, কবরস্থানে সিসিটিভি ক্যামেরা না থাকায় নবজাতকটিকে রেখে যাওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ