weather ২৬.৬৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

প্রকাশ :

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরোতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবেন না। সংবাদ সংস্থা এএনআই এর খবর।

দেশটির গণমাধ্যম কাঠমুণ্ডু পোস্ট জানিয়েছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে জিজ্ঞাসা করেন, ‘আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?’

এরপর নিজেই দৃপ্ত কণ্ঠে থেকে নিজের ভবিষৎ সম্পর্কে বলেন, ‘আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারো সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।’

দেশটির সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পাওয়ার পর এত দিন আড়ালেই ছিলেন কেপি শর্মা। প্রকাশ্যে এসে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে পর বর্তমান সরকার জনগণের ম্যানডেট (রায়) নিয়ে আসেনি। তারা এসেছে মূলত সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে।

তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেছেন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে ওলি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী কী নির্দেশনা দিয়েছেন, সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার ফলে নেপালজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাতের সময় ওলি তার পদত্যাগের বিস্তারিত তথ্যও প্রকাশ করেছেন। 

সংবাদ সংস্থা এএনআইকে ওলি জানিয়েছেন পদত্যাগের দিনের ঘটনা, ‘৯ সেপ্টেম্বর, আগের দিনের ঘটনার পর, আমি সকাল ১১-১১:৩০ মিনিটে পদত্যাগ করি। আগের দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এবং আমার চেষ্টা ছিল এগুলি আরো তীব্র না করার। কিন্তু যখন বুঝতে পারি যে আমার হাতে কিছুই নেই, তখন আমি পদ থেকে পদত্যাগ করি।’ 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ