weather ২৬.৬১ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত ১৫

প্রকাশ :

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত ১৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। রাতের আঁধারে ভ্রমণের সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে গিয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।

উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার রাত ৮টার কিছু আগে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে বাসটি আঘাত করে এবং উল্টে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে পুলিশের প্রাপ্ত তালিকায় উল্লেখ আছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী ও চার জন পুরুষ। আহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনায় বাসরটির চালক সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তার রক্তে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় বাসের কিছু যাত্রী সিটবেল্ট পরা অবস্থায় ছিলেন না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ