weather ২৬.৬১ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেয়ে ২৩ বছর অপেক্ষায় থাকা প্রাক্তন স্ত্রীকে ফের বিয়ে ফিলিস্তিনির

প্রকাশ :

মুক্তি পেয়ে ২৩ বছর অপেক্ষায় থাকা প্রাক্তন স্ত্রীকে ফের বিয়ে ফিলিস্তিনির

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকরের মাধ্যমে মুক্তি পান ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। এদেরই সদ্য মুক্তিপ্রাপ্ত একজন ফিলিস্তিনি হলেন আকরাম আবু বকর। 

তার বিরুদ্ধে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল দখলদার ইসরায়েল। বহু বছর বন্দি থাকার পর সম্প্রতি তিনি মুক্তি পেয়েছেন।

শুধু তা-ই নয়, মিশরের রাজধানী কায়রোতে পোঁছে বিয়েও করেছেন। তবে সবচেয়ে চমকপ্রদ ও বিস্ময়কর খবর হলো- নববধূ হলেন সেই নারী, যার প্রতি গভীর প্রেম ও ভালোবাসার প্রতিদান হিসেবেই ২৩ বছর আগে তালাক দিয়েছিলেন আবু বকর।

কিন্তু সেই তালাক একপ্রকার মানেননি ওই নারী। ২৩ বছর ধরে ধৈর্য ও বিশ্বাস নিয়ে আকরাম আবু বকরের মুক্তির অপেক্ষায় ছিলেন তিনি। 

সম্প্রতি বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়ার পর আকরাম আবু বকর কায়রোতে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তার সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করেছেন। ২৩ বছর আগে তিনি নিজেই স্ত্রীকে তালাক দিয়েছিলেন, যাতে তাকে আজীবন একজন বন্দির সহধর্মিণী হিসেবে কষ্টে কাটাতে না হয়।

কিন্তু ওই নারী তার স্বামীকে ভুলে যাননি; অবিচল ভালোবাসা নিয়ে জীবনের ২৩টি বছর কাটিয়ে দিয়েছেন তার ফিরে আসার আশায়। অবশেষে আকরাম আবু বকর মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কায়রোতে গিয়ে তাকে স্বাগত জানান। 

ফিলিস্তিনের তুলকারামের বাসিন্দা আকরাম আবু বকর মুক্তি পাওয়ার পর দখলদার ইসরায়েলি কারাগার থেকে মিশরে নির্বাসিত হন। ৫০ বছর বয়সে কায়রোতে তার বিশ্বস্ত স্ত্রীকে দেখে তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন আবারো তাকে বিয়ে করবেন।

পুনর্মিলনের এই ঘটনাটি গাজায় যুদ্ধবিরতি এবং প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দির মুক্তির দিনে একযোগে ঘটে, যা ফিলিস্তিনিদের আশা ও বিজয়ের প্রতীকে পরিণত হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ