weather ২৬.৬৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

প্রকাশ :

গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৬০) ও মোটরসাইকেল চালক একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২)।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন মোল্লা দুইজন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতে মোটরসাইকেলে করে টেকেরহাট থেকে সরোজ ও বিজয় ডালমিয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত পৌনে ১০টার দিকে তাদের মোটরসাইকেল সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে পৌঁছালে সেখানে সড়কের রং সাইডে দাঁড়িয়ে থাকা গ্যাস ভর্তি একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিজয় বিশ্বাস নিহত হন। আরোহী সরোজ ভট্টাচার্যকে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে বৌলতলী পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

নিহত বিজয় বিশ্বাস ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ