weather ২৬.৬১ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাসে দেওয়া আগুনে পুড়ে চালকের মৃত্যু

প্রকাশ :

ময়মনসিংহে বাসে দেওয়া আগুনে পুড়ে চালকের মৃত্যু

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় জুলহাস (৪০) নামের এক চালক দগ্ধ হয়ে মারা গেছেন। 

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি বাস ভালুকজান পেট্রোল পাম্পের অদূরে পার্কিং করা ছিল। গভীর রাত হওয়ায় চালকসহ গাড়িতে থাকা মা ও ছেলে ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, ঘটনার পর থেকেই দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ