weather ২৬.৬১ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ঘর থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ :

ময়মনসিংহে ঘর থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে ঘর থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. রতন মিয়া (৩০) ও তার মেয়ে নরিয়া আক্তার (৭)। রতন ঢাকায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ভোর চারটার দিকে খবর পেয়ে সাড়ে চারটার দিকে রতন মিয়ার ঘরে প্রবেশ করে পুলিশ। এসময় খাটের ওপর গলাকাটা অবস্থায় রতনের ও মেঝেতে তার মেয়ে নরিয়ার মরদেহ পড়ে ছিল। পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, নিহত রতনের স্ত্রীর গলাও কাটা হয়েছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধে মারামারির একপর্যায়ে নিজেরাই এই ঘটনা ঘটিয়েছেন- তার তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ