weather ২৬.৬১ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশ :

মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ছবি : সংগৃহীত

মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ আগুন লাগে।

মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, দুষ্কৃতিকারীরা মাগুরা মহম্মমদপুর গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে। এতে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা জানালা দিয়ে প্রেট্রল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে অগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাবপত্র পুড়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পারবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ব্যাংকে কী পরিমাণ ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ