weather ২৬.৬১ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশ :

পাঁচ দিন ধরে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ

ছবি : সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি
উত্তরের হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। সোমবার (১৫ ডিসেম্বর) জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। 

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস। ওইদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। 

এ ছাড়া, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। 

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), সেদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে।

এদিকে তীব্র শীতের কারণে ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে হাড়কাঁপানো শীতে চরম কষ্ট পোহাতে হচ্ছে তাদের। সেই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত ১১ ডিসেম্বর থেকে টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়েই রেকর্ড হচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ