weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীরে নতুন ১৯ বসতির অনুমোদন দিল ইসরায়েল

প্রকাশ :

পশ্চিম তীরে নতুন ১৯ বসতির অনুমোদন দিল ইসরায়েল

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
গাজায় যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ১৯টি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন।

বিবিসিকে স্মোতরিচ বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজকে এ বিষয়ে প্রস্তাব দেন এবং রবিবার (২১ ডিসেম্বর) তা অনুমোদন পায়। তার ভাষায়, সম্ভাব্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মোতরিচ নিজেও পশ্চিম তীরের একজন বসতিস্থাপনকারী।

এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে হুমকির মুখে ফেলছে।

আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বহু বছর ধরেই পশ্চিম তীরে বসতি স্থাপন করছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গত তিন বছরে এই কার্যক্রম আরো বেড়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা পিস নাও-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম তীরে প্রায় ১৬০টি অবৈধ বসতি রয়েছে, যেখানে প্রায় সাত লাখ ইসরায়েলি বসবাস করছেন।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ