weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে গাড়িতে হামলা, পুলিশের ৫ সদস্য নিহত

প্রকাশ :

পাকিস্তানে গাড়িতে হামলা, পুলিশের ৫ সদস্য নিহত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরগুরি এলাকায় পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবারের (২৩ ডিসেম্বর) এ হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। খবর ডনের।  

দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর অবস্থান করছে, এর মধ্যে জেলা পুলিশের কর্মকর্তা রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রকৃত ধরন সম্পর্কে এখনো জানা যায়নি। তবে জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। 

ডন বলছে, খাইবার পাখতুনখোয়া বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে সিরিজ হামলার এটি সর্বশেষ ঘটনা। 

গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা এবং তার ভাই নিহত হয়েছেন। এ ছাড়া চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ নিহত হয়েছেন এবং আরো পাঁচজন আহত হন। 

এর আগে নভেম্বরে একই প্রদেশের হাঙ্গুতে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ