weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৫

প্রকাশ :

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যের একটি জনাকীর্ণ মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজ্যটির রাজধানী মাইদুগুরির গামবোরু মার্কেট এলাকায় এ হামলা হয়।

পুলিশের মুখপাত্র নাহুম দাসো স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিস্ফোরণে আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর পুরো বাজার এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত মানুষ দিগ্‌বিদিক ছুটতে শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে উত্তর-পূর্ব নাইজেরিয়ার এই অঞ্চলে সন্ত্রাসী সংগঠন বোকো হারাম ও তাদের সহযোগী সংগঠন ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ (আইএসডব্লিউএপি) দীর্ঘদিন ধরে সক্রিয়। এর আগেও তারা মসজিদ ও জনাকীর্ণ এলাকায় আত্মঘাতী হামলা ও আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে।

বোর্নো অঙ্গরাজ্যে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে সশস্ত্র তৎপরতা শুরু করে বোকো হারাম। দীর্ঘদিন ধরে চলা এই বিদ্রোহ দমনে সেনাবাহিনী অভিযান চালিয়েও সাধারণ মানুষের ওপর বিচ্ছিন্ন হামলা বন্ধ করা সম্ভব হচ্ছে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ