weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোর প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময় ভূমিকম্প

প্রকাশ :

মেক্সিকোর প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময় ভূমিকম্প

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর দক্ষিণ ও মধ্যাঞ্চলে শুক্রবার (২ জানুয়ারি) সকালে ছয় দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। খবর এপির।

মেক্সিকোর জাতীয় ভূকম্পতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের সান মার্কোস এলাকার কাছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর আকাপুলকোর কাছাকাছি। ভূমিকম্পের পর ৫০০টিরও বেশি ছোট কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে।

ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম সরকারি বাসভবনে সংবাদ সম্মেলন করছিলেন। হঠাৎ সতর্কতা অ্যালার্ম বাজতে শুরু করলে প্রেসিডেন্ট, সাংবাদিক ও কর্মকর্তারা দ্রুত হলরুম ছেড়ে বাইরে চলে যান। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরে আবার সংবাদ সম্মেলন শুরু হয়।

ভূমিকম্পের কারণে আকাপুলকো ও আশপাশের এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। গুয়েরেরোর গভর্নর জানিয়েছেন, একটি ভবন ধসে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। এ ছাড়া রাজ্যের রাজধানী চিলপানসিঙ্গোর একটি হাসপাতালে বড় ধরনের ক্ষতি হয়েছে, সেখান থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কম্পন শুরু হতেই মেক্সিকো সিটি ও আকাপুলকোর অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। মেক্সিকো সিটিতে একটি ভবন খালি করার সময় পড়ে গিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ