weather ২৪.৫১ o সে. আদ্রতা ৮৫% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে যুবদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশ :

জয়পুরহাটে যুবদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

ছবি : সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যুবদলের এক কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান শুক্রবার (৯ জানুয়ারি) বলেন, উপজেলার ঢাকার পাড় এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ইয়ানূর হোসেন উপজেলার ছালাখুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পরিবার জানিয়েছে।

এ ঘটনায় ইয়ানূরের ছোট ভাই আব্দুল মোমিনও আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনার পরপর রাতে অভিযুক্ত এক ব্যক্তির বাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা।

ওসি হাফিজ বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকার পাড়া রাস্তা দিয়ে ইয়ানুর ও মোমেন দুই ভাই বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হমলা করে। হামলাকারীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ইয়ানূর নিহত হন। পরে স্থানীয়রা মোমিনকে হাসপাতালে ভর্তি করেন।

ওসি বলেন, মসজিদের হিসাব-নিকাশ সংক্রান্ত ঘটনার দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সব বিষয় মাথায় রেখে পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় শুক্রবার বিকালে সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার এখনো মামলা করেনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ