weather ২৪.৫১ o সে. আদ্রতা ৮৫% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে শিক্ষককে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধদের আগুনে প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশ :

নাটোরে শিক্ষককে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধদের আগুনে প্রাণ গেল বৃদ্ধার

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি
নাটোরে এক শিক্ষককে গলা কেটে হত্যার ঘটনার জেরে বিক্ষুব্ধদের দেওয়া আগুনে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। সিংড়া উপজেলার কুমারপাড়া এলাকায় বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানিয়েছেন।

এর আগে রাত ১১টার দিকে একই এলাকায় বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিমকে গলা কেটে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের প্রায় দেড় ঘণ্টা পর কুমারপাড়া এলাকার হাশেম আলীর ছেলে ওহাবের বাড়িতে আগুন দেয় বিক্ষুদ্ধ লোকজন।

স্থানীয়দের বরাতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, হাশেম আলীর বাড়িতে বিক্ষুদ্ধ লোকজন আগুন দেয়। এ সময় বাড়ির অন্য লোকজন সেখান থেকে সরে গেলেও ওহাবের বৃদ্ধা মা আগুন পুড়ে যান।

মৃত ওই নারীর নাম এবং ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এদিকে হত্যকাণ্ডের শিকার শিক্ষক রেজাউল সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ছিলেন বলে জানা গেছে।

রেজাউল হত্যাকাণ্ডের বর্ণণায় স্থানীয়রা জানান, বুধবার রাতে তিন-চারটি মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা শিক্ষক রেজাউলের বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি করতে থাকে। তিনি বাইরে এলে তাকে বাড়ির সামনেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, রেজাউলকে বাড়ির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। কী কারণে, কারা তাকে হত্যা করলো বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ