weather ২৫.৫৫ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ :

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান/ ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। নতুন যুগে ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনে দুই দেশ সম্মত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আগের তুলনায় এবারের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে উন্নীত হয়েছে।”

তিনি জানান, মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর অবস্থানকালে বিভিন্ন ছবি ও ভিডিওতে বাংলাদেশের প্রতি দুই দেশের গুরুত্ব ও আন্তরিকতার প্রতিফলন ঘটেছে। এর ফলে কুয়ালালামপুর ও বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক পর্যায়ে সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যা ভবিষ্যতে আনুষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, পানি সম্পদ পরিকল্পনা, জলবিদ্যাগত পূর্বাভাস, বন্যা প্রতিরোধ, দুর্যোগ ঝুঁকি হ্রাস, নদী খনন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশ ও চীন একমত হয়েছে।

উল্লেখ্য, ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার বেইজিং থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত গাড়িচাপায় শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় মীমাংসার দাবি গাড়িচাপায় শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় মীমাংসার দাবি শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই