weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দেতে বাস খাদে, শিশু-কিশোরসহ নিহত ২৫

প্রকাশ :

কেপ ভার্দেতে বাস খাদে, শিশু-কিশোরসহ নিহত ২৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ ছাড়া কয়েক জন আহতও হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তারা সবাই শিশু ও কিশোর।

শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। দ্বীপটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো খবরের সত্যতা নিশ্চিৎ করেন। 

দ্বীপরাষ্ট্রটিতে এ ধরনের দুর্ঘটনা বিরল। কারণ কেপ ভার্দের সড়কগুলোর অবস্থা বেশ ভালো, যানবাহনও ত্রুটিমুক্ত।  

সাংবাদিকদের কানুতো জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি ছিল স্কুলের শিক্ষা সফরের বাস। মোট যাত্রী ছিল ৩২ জন। কেপ ভার্দের পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফিরে আসার সময় অপ্রত্যাশিতভাবে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

এই শিক্ষা সফরের আয়োজক ছিলেন সেই বাসটির চালক। প্রতি বছর একবার তিনি উপহার হিসেবে নিজ খরচে কয়েক জন স্কুল শিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাসফরে নিয়ে যান। এবারও তাই গিয়েছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারের জন্য রাতভর কাজ করেছেন। যানটি একটি দুর্গম পাথুরে উপত্যকায় এসে থেমেছিল।

রোববার ভোরে সাতজনকে কবর দেওয়া হয়। আরসিভি-র তথ্য অনুযায়ী, বাকিদের দিনের পরবর্তী সময়ে কবর দেওয়ার কথা ছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, বন্ধ ৮ বিমানবন্দর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, বন্ধ ৮ বিমানবন্দর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলারের কাছাকাছি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলারের কাছাকাছি সড়ক দুর্ঘটনায় আগস্টে নিহত ৪৮১, আহত ৬৬৪ জন সড়ক দুর্ঘটনায় আগস্টে নিহত ৪৮১, আহত ৬৬৪ জন বৃষ্টি ঝরবে কদিন, পাঁচদিন পর কমার আভাস বৃষ্টি ঝরবে কদিন, পাঁচদিন পর কমার আভাস আমানতের টাকা ফেরত পাওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের