weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেকেন্ড ইম্প্রেশন: তিন প্রজন্মের শিল্পীদের দলীয় প্রদর্শনী

প্রকাশ :

সেকেন্ড ইম্প্রেশন: তিন প্রজন্মের শিল্পীদের দলীয় প্রদর্শনী

ছবি : সংগৃহীত

রফিক সুলায়মান
 বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত সেকেন্ড ইম্প্রেশন শীর্ষক নয় শিল্পীর প্রিন্ট ও পেইন্টিং প্রদর্শনীর উদ্বোধন পর্ব প্রত্যক্ষ করার বিরল সুযোগ ঘটলো। মরহুম দুই বিখ্যাত চিত্রকর মাহমুদুল হক ও কালিদাস কর্মকারসহ সিনিয়র শিল্পী মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী, শিল্পী শহীদ কবির, একুশে পদকে সম্মানিত অধ্যাপক রোকেয়া সুলতানা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী আনিসুজ্জামান আনিস, শিল্পী আবদুল্লাহ আল বশীর এবং শিল্পী ফারজানা আহমেদ উর্মী'র কাজ এক প্ল্যাটফর্মে দেখা সত্যি আনন্দের।

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরীর ভাষায়— ‘এই প্রদর্শনী তিন প্রজন্মের এক সম্মিলনী।'

প্রদর্শনীতে লিভিং লিজেন্ড মনিরুল ইসলাম স্যারের ১৯৮৬ সালের এক ছাপাই ছবি আছে। শিরোনাম— Maya's Dream. খুব সম্ভবত সেই সময়ে শিল্পী বশীর এবং উর্মীর জন্ম হয়নি। অন্যদিকে মনির স্যারের বয়স নব্বই ছুঁইছুঁই। ফলে নুভা নাহিদ চৌধুরী খুবই সার্থকভাবে অল্পকথায় প্রদর্শনীকে তুলে ধরেছেন। 

প্রদর্শনীর উল্লেখযোগ্য দিক এর অনুপম ডিসপ্লে। গ্যালারি রুম, আলোক বিন্যাস, ফ্রেমিং এবং প্রদর্শন কক্ষের বিশালতা চোখে পড়ার মতো। শিল্পী আনিসুজ্জামানের দুটো লাইফ সাইজ পেইন্টিং এই প্রদর্শনীকে বাড়তি মর্যাদা দান করেছে। মনিরুল ইসলাম তার বক্তৃতায় উডব্লক প্রিন্টে আনিসের অবদানকে স্বীকৃতি দিয়ে বলেছেন, 'এই মাধ্যমে আনিস স্কুলিং (ঘরাণা) আমি দেখতে পাচ্ছি।' পাশাপাশি তিনি ছাপাই ছবির নাম্বারিং পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করেন, যা শিল্পানুরাগীদের মুগ্ধ করেছে। 

সেকেন্ড ইম্প্রেশন প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহিরউদ্দীন স্বপন এমপি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ থাকায় আবার আসার প্রতিশ্রুতি দিয়ে মিনিট পাঁচেক পর তিনি চলে যান। প্রদর্শনী চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ কাপ্তাই লেকে পানি বাড়ায় ফের ৬ ইঞ্চি খোলা হলো ১৬ গেট কাপ্তাই লেকে পানি বাড়ায় ফের ৬ ইঞ্চি খোলা হলো ১৬ গেট লালবাগে বন্ধুর বাসায় মাটিচাপা ছিল ব্যবসায়ীর লাশ লালবাগে বন্ধুর বাসায় মাটিচাপা ছিল ব্যবসায়ীর লাশ ইউক্রেনে শপিং মলে রুশ ড্রোন হামলা, নিহত ৫ ইউক্রেনে শপিং মলে রুশ ড্রোন হামলা, নিহত ৫ কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং