weather ২৭.১৩ o সে. আদ্রতা ৮৬% , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি

ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা

প্রকাশ :

ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিকে কেন্দ্র করে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া হয়েছে।

এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগও উঠেছে। পুলিশ জানিয়েছে, পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ইউপিএল এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগকারীদের জানানো হয়েছে যে বইটি নিষিদ্ধ নয়। ইউপিএল তার প্রকাশিত প্রতিটি বইকে ধারণ করে। কোনো বইকে নিষিদ্ধ করতে হলে একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সবাইকে জানাতে হয়। কিছু আইনি পদক্ষেপ নিতে হয়। এ বইয়ের ক্ষেত্রে তেমন কিছু ঘটেছে বলে ইউপিএল জানে না। সরকার বা আদালতের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নিলে ইউপিএল সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, তুলে নেওয়া দুই কর্মীকে থানায় আনা হয়নি। তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। তাই বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জানানো হয়নি।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকাল সাড়ে পাঁচটার দিকে দুই যুবক বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রে আসেন। তারা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কিনতে চাইলে কর্মীরা তাদের বইটি বের করে দেন। পরে ওই দুই যুবক বইটি বিক্রি করা নিয়ে আপত্তি তোলেন। তারা বলেন, বইটি নিষিদ্ধ।

একপর্যায়ে তারা আশপাশের আরও লোকজন জড়ো করেন। এরপর বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন। একই সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটক করা হয়। 

ইউপিএলের সম্পাদকমণ্ডলীর পরিচালক ফিরোজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সরকার নিষিদ্ধ ঘোষণা করলে আমরা বই সরিয়ে নিতে বাধ্য হবো। কিন্তু সরকার এমন কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা নিজেরা কোনো বই বাজার থেকে সরাব না।’

তিনি বলেন, ‘শুধু অসমাপ্ত আত্মজীবনী নয়, আগেও বিভিন্ন বই নিয়ে চাপ এসেছে। কিন্তু আমরা কোনো বই বাজার থেকে সরাইনি। কারণ, বই প্রকাশের পেছনে আমাদের শ্রম ও বিনিয়োগ রয়েছে। সরকার আইন অনুযায়ী নিষিদ্ধ করলে অবশ্যই আমরা তা সরিয়ে নেবো।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, অক্টোবরে চুক্তি এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, অক্টোবরে চুক্তি প্রতারণার মামলা: অভিনেত্রী তিশার জামিনের মেয়াদ বাড়লো প্রতারণার মামলা: অভিনেত্রী তিশার জামিনের মেয়াদ বাড়লো বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত করল কাতার বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত স্থগিত করল কাতার রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির