weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৯% , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশ :

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বেমালিয়া নদীতে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।

আহত ব্যক্তি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে একটি স্পিডবোট চাতলপাড় ফিরে যাচ্ছিল। পথে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়াকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে গেছে পুলিশ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ওবায়দুল কাদের, নাসিম, পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড ওবায়দুল কাদের, নাসিম, পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড নিরাপত্তার শঙ্কা : সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান নিরাপত্তার শঙ্কা : সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান পাবনার সাবেক এমপি আজিজুল হক আরজু আটক পাবনার সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সারা দেশে পাঁচ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস সারা দেশে পাঁচ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২