weather ২৬.৭৯ o সে. আদ্রতা ৮৬% , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে ইরান: আব্বাস আরাগচি

প্রকাশ :

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে ইরান: আব্বাস আরাগচি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধ, সংঘাত আর কূটনৈতিক টানাপোড়নের মধ্যে বসছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। বিশ্বের নানা প্রান্তের সংকট নিয়ে আলোচনার জন্য নিউইয়র্কে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা।

এমন সময়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক আইন ও শান্তি রক্ষায় ব্যর্থতার কারণে জাতিসংঘের ওপর ইরান আস্থা হারিয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে পৌঁছে এসব কথা বলেন আরাগচি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘কাপুরুষোচিত যুদ্ধের’ পর নানা ঘটনা ঘটেছে। এর ফলে ইরান এখনো কার্যত যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আমি নিউইয়র্কে এসেছি।

আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ মঞ্চকে কাজে লাগিয়ে ইরানি জনগণের অধিকার ও স্বার্থ তুলে ধরাই তার প্রধান লক্ষ্য।

জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশনের মূল বিষয় ‘আস্থা পুনঃপ্রতিষ্ঠা’। এ প্রসঙ্গ টেনে আরাগচি বলেন, জাতিসংঘের ওপর মানুষের আস্থা কমে গেছে, এমনকি অনেকের ক্ষেত্রে তা পুরোপুরি হারিয়েও গেছে।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, কিছু দেশ আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানকে উপেক্ষা করেও নিজেদের ইচ্ছামতো কাজ করছে। এমনকি, নিজেদের ও মিত্রদের জন্য দায়মুক্তির সুযোগও তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।

এর ফলে ইসরায়েল নিজেদের ইচ্ছামতো কাজ করার সুযোগ পাচ্ছে। একই সঙ্গে, মানবাধিকার ও মানবিক আইনের পক্ষে কথা বলা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এসব ঘটনায় নীরব রয়েছে বলেও অভিযোগ করেন আরাগচির।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতের ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ ভারতের ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা